• সমগ্র বাংলা

রংপুর বিভাগের শিক্ষার্থীদের ৯০টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস এণ্ড ইনোভেশন কম্পিটিশন’। প্রতিযোগিতায় স্থান পায় রংপুর বিভাগের ৮টি জেলার ৩০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯০টি উদ্ভাবনী প্রকল্প। 

আজ শনিবার সকাল থেকে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে শিক্ষার্থীরা হাজির হয় তাদের উদ্ভাবিত বহুমুখী কৃষি রোবর্ট, স্মার্টলাইন ফলোইং রোবর্ট, এয়ার কন্ডিশনার বিস্ফোরণ প্রতিরোধক, বৈদ্যুতিক শর্ট সার্কিট এলার্ম সিষ্টেম, কচুরিপানা থেকে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরী, ফুট স্টেপ পাওয়ার জেনারেশন, হাইড্রোলিক ব্রেকিং সিষ্টেম, মর্ডাণ গ্রীন সিটি প্রজেক্ট, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে স্মার্ট সিটি নির্মাণ, পরিবেশবান্ধব ব-দ্বীপ প্রাঙ্গনসহ নানান উদ্ভাবন নিয়ে।

দিনব্যাপী ওই প্রতিযোগিতায় উপস্থাপিত উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে সেরা ৭টি উদ্ভাবন ঢাকায় জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য মনোনিত করা হয়েছে।

 এরমধ্যে প্রথম হয় পলিমার রিসাইকেলড কনস্ট্রাকশন, দ্বিতীয় হয় স্মার্ট আইওটি বেজড হোম অটোমেশন সিষ্টেম ও তৃতীয় হয় ইলেকট্রিক্যাল এনার্জি উইথ এভরি স্টেপ। 

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং তাদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরতে প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এসেট প্রকল্প।  এর আগে সকালে র‌্যালী হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইন্সটিটিউট মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, এসেট প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সামসুর রহমান খান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী রবীন্দ্রনাথ মাহাত, প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক পরিচালক খন্দকার মোহাম্মদ নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিমসহ অন্যান্যরা । 

বক্তারা বলেন, সারা পৃথিবীতে দক্ষ কর্মীর প্রচুর চাহিদা আছে। কারিগরি শিক্ষা নিয়ে নিজেদের দক্ষ করতে হবে। নতুন নতুন উদ্ভাবনে পারদর্শী হতে হবে। নিজ নিজ অঞ্চলের বৈজ্ঞানিক সমস্যা নিজেরাই সমাধান করার যোগ্যতা অর্জন করতে হবে। এ জন্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।   

আঞ্চলিক প্রতিযোগিতা শেষে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-এর জাতীয় পর্ব আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে এবং ৮টি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত মোট ৫০টি উদ্ভাবনী প্রকল্প এতে অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত বা জাতীয় পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার। 

এর আগে গত বছরে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের প্রাতিষ্ঠানিক পর্বে দেশব্যাপী ২১১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ৩ হাজার ২০৯টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এভাবে প্রতিটি প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া প্রকল্পগুলোর মধ্য থেকে ৩টি করে প্রকল্প আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo