• সমগ্র বাংলা

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখ ৩৯ হাজার শিশু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : সারা দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিতে ফরিদপুরে শুরু হতে যাচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই টিকাদান কর্মসূচি চলবে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২ লাখ ৩৯ হাজার ৭৫৫ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

সিভিল সার্জন আরও জানান, ফরিদপুর জেলার ৯টি উপজেলা ও পৌরসভার মোট ২ হাজার ৬৯৩টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। এর মধ্যে ১ হাজার ৯৩১টি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্র এবং ৭৩৮টি স্থায়ী ইপিআই কেন্দ্র রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা গ্রহণ করলেও লক্ষ্যভুক্ত প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনে অতিরিক্ত এক ডোজ টিকা নিতে হবে। তবে দুটি ডোজের মধ্যে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান থাকতে হবে। এই অতিরিক্ত ডোজ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। ইতোমধ্যে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, "একটি হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন এই টিকা থেকে বাদ না পড়ে এবং কোনো ধরণের অপপ্রচারে অভিভাবকরা যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।"

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo