• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের ১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু জেলায় ও ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এসময় কিছুকিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

‎শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭ টা থেকে আগামীকাল সকাল ৭ টার পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল।

‎পূর্বাভাসে বলা হয়েছে, আজকে সকাল ৭ টা থেকে আগামীকাল সকাল ৭ টার মধ্যে আবারও দেশের কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে।

‎বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট,নীলফামারী,পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতেপারে দমকা হাওয়া সহ। এসময় কিছুকিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

‎এছাড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী, নাটোর,পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা,গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও এর আশেপাশের কিছু স্থান সহ দেশের অন্যত্র দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতেপারে। 

‎আরও জানানো হয়েছে, তীব্র বজ্রপাত এর সম্ভাবনা থাকায় সবাই সতর্ক থাকবেন। আর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেক জেলার সকল স্থানে বৃষ্টি নাও হতেপারে । তবে কয়েকটি জেলায় আকষ্মিকভাবে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে তাই সতর্ক থাকবেন।

মন্তব্য (০)





image

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতি...

নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টে...

image

শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদার...

নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিকদের স্বাস্থ্যসেবা, জীবন বিমা ও সার্ব...

image

ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা...

নিজস্ব প্রতিবেদকঃ কেবল হাসপাতাল বা চিকিৎসাসেবা দিয়ে ডায়াবেটি...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ...

image

রাষ্ট্রপতি হতে লাগবে যেসব যোগ্যতা

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বা...

  • company_logo