ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পুনঃখনন উদ্বোধনের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ সকাল ১১টার সময় তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। আগামী ২৭ এপ্রিল গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশীর জিয়া খাল পুনঃ খননের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা. এ.কে.এম শাহাবুদ্দীন, প্রতিমন্ত্রী একান্ত সচিব আবু রায়হান দোলন, যশোর জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)