• সমগ্র বাংলা

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০০ হেক্টর জমির বোরো ধান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকালের ৪০ মিনিটের ঝড়ে ৪০০ পরিবার ও একটি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো ধানের পাশাপাশি মৌসুমি  শাকসবজির জমিো ও ফলগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।   ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেছেন গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু ।  

আজ শুক্রবার(১৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়  উপজেলার কাওরাইদ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বাপ্তা, বেইলদিয়া ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের প্রতিটি ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বসতবাড়ির ঘরের চাল উড়ে গেছে। বেশিরভাগ বাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে ঘরের উপর। আহত হয়েছে কয়েকজন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ইতিমধ্যে স্থানীয় সাংসদকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণের সার্বিক ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, কাওরাইদ ইউনিয়নের তিনটি গ্রামের একজন কৃষকও বাকি নেই যে সে ক্ষতিগ্রস্ত হয়নি। এতোবেশী ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলার ভাষা নেই। সকাল থেকে শতশত বিঘা জমি পরিদর্শন করে দেখলাম বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা তৈরি করতে। ক্ষতিগ্রস্ত সকলকে সহযোগিতা করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo