• সমগ্র বাংলা

টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযানে উদ্ধার হলো অপহৃত ৩ ভিকটিম।  উপজেলার সদর ইউনিয়নের করাচি পাড়া এবং হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার ১৬ এপ্রিল  রাতে  বিশেষ অভিযান পরিচালনা করে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত  ভিক্টিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। ​উদ্বারকৃতরা হচ্ছে 

জাকির আহাম্মদ (৪২),  নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। এরা উভয় কক্সবাজার সদর ৪নং ওয়ার্ডের  লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়ার বাসিন্দা। 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর

সহকারী পরিচালক( ল' এন্ড মিডিয়া) 

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান,  ​গত ১০ এপ্রিল  শুক্রবার দুপুর ১ টার  সময় রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। পরবর্তীতে তাদেরকে সিএনজিযোগে রাজারছড়া এলাকার করাচী পাড়ার গহীন পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। অপহরণকারীরা ভিকটিমদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

​এই ঘটনায় ভিকটিমদের পরিবার গত ১২ এপ্রিল  কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০১১ ও ১০১২)  করেন।  বিষয়টি র‍্যাব-১৫-কে অবহিত করা হলে র‍্যাব অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে।এক পর্যায়ে 

​র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ এপ্রিল রাত সোয়া ৯ টার  সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচী পাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমদের ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জন ভিক্টিমকে উদ্ধার করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo