• জাতীয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা নিয়ে এনটিআরসিএর জরুরি বিজ্ঞপ্তি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা হতে বাধা নেই। এবার এই পরীক্ষা নিয়ে জরুরি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএর সচিব (উপসচিব) এ এম এম রিজওয়ানুল হক স্বাক্ষরিত এ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। ঢাকার ৯টি নির্ধারিত ভেন্যুতে এদিন চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্যের জন্য এনটিআরসিএ তিন কর্মকর্তার মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা এসব নম্বরে যেকোনো বিষয়ে যোগাযোগ করতে পারবেন। নম্বরগুলো হচ্ছে — মো. মোস্তফা নুরুন্নবি শাকিল (সিস্টেম এনালিস্ট): ০১৭১৭-৯৭৬৩০৭, ড. এস এম আতিয়ার রহমান (সহকারী পরিচালক, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) ০১৭১৭৫৬০১২৫ এবং রফিকুল (সহকারী প্রোগ্রামার): ০১৭১৫-৫৯০৪০৫।

এছাড়া, পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

এর আগে এদিন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, আগামী শনিবার অনুষ্ঠিতব্য এই নিয়োগ পরীক্ষা আগামী দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এনটিআরসিএ কর্তৃক গত ২৫ মার্চ ইস্যু করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও দুই মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের আবেদন আহ্বান করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।

রিটকারীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার ১৯ থেকে ২৫ দিন পর জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন আনা হয়। পরিবর্তিত নীতিমালায় ওই পদগুলোর জন্য অভিজ্ঞতার সময় বাড়িয়ে ১৮ বছর করা হয়। এর ফলে আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করা অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েন। পরে ২৫ মার্চ আগের বিজ্ঞপ্তিটি বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

এ সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালত একই সঙ্গে ২৫ মার্চের ওই সংশোধিত বিজ্ঞপ্তি কেন অবৈধ ও আইনগত ক্ষমতা বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন। শিক্ষা সচিব ও এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছিল।

মন্তব্য (০)





image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

image

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।...

image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

  • company_logo