ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৭২ হাজার পিস ইয়াবা ও ১১ হাজার মিয়ানমার কিয়াত (মুদ্রা) উদ্ধার করেছে। এসময় নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামের ২ জন মাদককারবারিকে আটক করে।
১৬ এপ্রিল আইএসপিআর এর সহকারী পরিচালক রেজা উল-করিম শাম্মী এসব তথ্য নিশ্চিত করেন।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) ভোর ৩ টার সময় নৌবাহিনীর একটি আভিযানিক দল টেকনাফের সাবরাং উইনিয়নস্থ নয়াপাড়া এলাকায় মাদক জব্দ ও অপরাধ দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক পাচারের সাথে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামের দুই জনকে ধাওয়া করে আটক করা হয়। আটক মাদককারবারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ি তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় পুতে রাখা বক্স হতে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এদিকে একই ইউনিয়নস্থ অন্য একটি অভিযানে শাহ্ পরীর দ্বীপ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য মোতাবেক নোঙ্গর করা ইঞ্জিন চালিত একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট হতে ৩০ হাজার পিস ইয়াবা, ১ টি মোবাইল এবং ১১ হাজার মিয়ানমারে (মুদ্রা) কিয়াত উদ্ধার করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত মাদকসহ অন্যান্য মালামাল এবং আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য
টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)