• লিড নিউজ
  • জাতীয়

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে বায়ুদূষণে ষষ্ঠ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৯টায় একিউআই স্কোর ১৭৬। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

‎একিউআই সূচক অনুযায়ী, আজ ৩৮৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং, স্কোর ১৯৭। তৃতীয়তে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৩। চতুর্থ ও পঞ্চমে রয়েছে যথাক্রমে ১৮৪ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু ও ১৮২ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াংমাই।

‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে ২...

image

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্...

নিউজ ডেস্ক : সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক বা...

image

যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধ...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

সাবেক এমপি বদি-মনিরুল পরিবারের ৭ জনের সম্পদ বিবরণী দাখিলে...

 নিউজ ডেস্ক : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ...

  • company_logo