• সমগ্র বাংলা

বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন 'জিসি-বিসি'র আত্মপ্রকাশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি:'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যাত্রা শুরু করেছে গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ (জিবি-সিবি) নামক পরিবেশবাদী সংগঠন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন আমতলায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

নবগঠিত ৩২ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুর রহমান কৌশিক এবং সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান দায়িত্ব পেয়েছেন। ২ বছর মেয়াদী এই কমিটিতে ৬ জন শিক্ষক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

তাঁরা হলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নেছার উদ্দিন, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. আশিক ই রাব্বানি, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা, এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন পলাশ, এনিম্যাল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকরামুল হক তমাল।

অনুষ্ঠানে সংগঠনটির কমিটি ঘোষণা করেন  বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর মো. আব্দুল আলীম, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. রফিকুল ইসলাম সরদার, স্বাস্থ্য প্রতিষেধক শাখার চিফ মেডিকেল অফিসার ড. মো. শাহাদত হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এই পরিবারের প্রতিটি প্রাঙ্গণ ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। যারা বাইরে থেকে আমাদের ক্যাম্পাসে আসেন, তাদেরও পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। আমি নিজেও আজ থেকে অঙ্গীকার করছি যেন একটি কাগজের টুকরোও ক্যাম্পাসে না ফেলি। আমাদের ব্যবহৃত বর্জ্য বা ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস করতে হবে, এটাই হোক আজকের দিনে আমাদের সম্মিলিত অঙ্গীকার।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা কেবল প্রশাসন বা পরিচ্ছন্নতাকর্মীদের একার দায়িত্ব নয়, বরং এটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত দায়িত্ব। নিয়মিত গাছ লাগানো এবং যত্রতত্র ময়লা না ফেলার মাধ্যমে বাকৃবিকে সারা দেশের মধ্যে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব।

গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ সংগঠনটি মূলত তিনটি প্রধান ভিত্তির ওপর তাদের কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো সবুজ ক্যাম্পাস (বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ), পরিচ্ছন্ন ক্যাম্পাস (বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ) এবং সুন্দর ক্যাম্পাস (সুশৃঙ্খল ও নান্দনিক অবকাঠামো)।

অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ছবি ও ভিডিও তোলার প্রতিযোগিতা ‘ক্যাম্পাস চ্যালেঞ্জ ২০২৬’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

ইসলামপুরের ইউএনওর বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ তোললেন ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্...

image

শার্শায় যৌথ অভিযানে ২শ' লিটার ডিজেল জব্দ, দুইজনকে জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় জহ...

image

মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভ...

কক্সবাজার  প্রতিনিধি :কক্সবাজারের টেকনাফসহ দেশের ঝুঁকিপ...

image

ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের উপহার বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সা...

  • company_logo