• সমগ্র বাংলা

লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: জাতীয়করণের দাবিতে লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। বুধবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট লালমনিরহাট জেলা কমিটি। মানববন্ধনে উপস্থিত শিক্ষকগণ দাবি করেন স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণা করতে হবে। তারা বলেন ২০০১ সালে চার দলীয় জোট সরকার এসব মাদরাসায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও উপবৃত্তি চালু করেন। কিন্তু দীর্ঘ সময়ও মাদরাসাগুলো জাতীয়করণের আওতায় আসেনি। ফলে এখানকার চাকুরীরত শিক্ষকগণ মানবেতর জীবন যাপন করছেন।মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষকগণ শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক ঐক্য জোটের লালমনিহাট জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, এনামুল হক ও ডাক্তার মোশাররফ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo