ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাকারিয়া মন্ডল (বিপি নং: ৭৮০৬১০৩৩০৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আমগ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের ছেলে। এর আগে তিনি রাণীনগর থানায় কয়েক বছর কর্মরত ছিলেন। সর্বশেষ ১২সালে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি রাণীনগর থানায় নতুন ওসি হিসেবে যোগদানের পর কর্মদিবস শুরু করেছেন। নতুন ওসি জাকারিয়া মন্ডল জানান তিনি সরকারের নির্দেশনা মোতাবেক নিজের দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষ করে রাণীনগর উপজেলাকে মাদকমুক্ত করতে তিনি পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা অনুয়ায়ী কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি উপজেলাবাসীর জন্য একজন সেবক হিসেবে যে গুরু দায়িত্ব পেয়েছেন সবার সার্বিক সহযোগিতা নিয়ে সেই দায়িত্বটি সঠিক ভাবে পালন করতে চান।
এছাড়া উপজেলার সকল মানুষের সহযোগিতা নিয়ে অবৈধ দখলবাজি, চাঁদাবাজি, বাল্যবিয়ে, চুরি-ছিনতাই প্রতিরোধ করাসহ নানা বিষয়ে জিরো টলারেন্স আনতে থানা পুলিশের পুরো টিম নিয়ে মাঠে সব সময় প্রস্তুত থাকবেন। অন্যায়কারী, দুষ্কৃতিকারী, মাদককারবারীসহ সমাজের শান্তি বিনষ্টকারীদের জন্য পুলিশ জমদূত হিসেবে কাজ করবে। উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা প্রদানে থানা পুলিশের পুরো টিম সর্বত্র প্রস্তুত রয়েছে। মানবিক ও সামাজিক পুলিশ হিসেবে মানুষের দ্বোরগড়ায় পুলিশি সেবা পৌছে দিতে তার চেস্টা সব সময় অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
তিনি আরো জানান সম্প্রীতিতে ভরা একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হলে প্রতিটি পুলিশ সদস্যকে প্রতিটি মানুষের একজন ঘনিষ্ট বন্ধু হিসেবে কাজ করার কোন বিকল্প নেই। তাই তিনি যতদিন রাণীনগর থানায় কর্মরত আছেন ততদিন সেবা প্রদানে থানার প্রতিটি দুয়ার উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের জন্য ২৪ঘন্টাই খোলা থাকবে বলে জানান এই কর্মকর্তা। একটি ভিন্নধর্মী রাণীনগর উপজেলা বিনির্মাণে তিনি উপজেলাবাসীর কাছ থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের সহযোগিতা কামনা করেছেন।
রংপুর ব্যুরোঃ রংপুর র্যাবের অভিযা...
লালমনিরহাট প্রতিনিধি: জাতীয়করণের দাবিতে লালমনিরহাটে মাদরাসা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৩ হাজার ৬শ’ ...
নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প...
বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব...

মন্তব্য (০)