• সমগ্র বাংলা

ঢাকায় ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আহত মা ও দুই ভাইবোন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকার যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে দিয়া মনি নবনী (২০) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) এবং ভাই মোয়াজ (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ভাঙ্গা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে আহতদের উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, হামলাকারী আবু মুসাকে (৪৫) আটক করা হয়েছে। গুরুতর আহত দুই জনকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দিয়া বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
‎
‎আহতদের হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল হোসেন জানান, রাতের ওই সময়ে বাড়ির নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় তিনিও আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার এবং হামলাকারীকে আটক করে।
‎
‎প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে নুসরাত জাহান মৌসুমীর সঙ্গে আবু মুসার বিরোধ হয়। এ নিয়ে উত্তেজিত হয়ে তিনি হামলা চালান। এতে ঘটনাস্থলেই দিয়া মনি নবনী নিহত এবং অন্যরা গুরুতর আহত হন।
‎
‎ঘটনার সময় পরিবারের কর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না; অসুস্থ ছোট সন্তানকে নিয়ে তিনি হাসপাতালে ছিলেন বলে জানা গেছে।
‎
‎ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং হামলাকারী আবু মুসা পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo