• লিড নিউজ
  • জাতীয়

‎শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলা সন ১৪৩৩ এর শুরু। নতুন এ বছরটিকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রায় রয়েছে পাঁচটি মোটিফ। মোটিফগুলো বাংলার লোক-ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ শোভাযাত্রা।

‎শোভাযাত্রায় রয়েছে পুলিশের সুজজ্জিত ঘোড়ার বহর। এই বহরে রয়েছে ১২টি ঘোড়া। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী বহন করছেন বাংলাদেশের জাতীয় পতাকা। এরপরই আছে ‘বৈশাখী শোভাযাত্রা’র মূল ব্যানারটি। এর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন ও উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাসহ বিদেশি অতিথিরা অবস্থান করছেন।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসস) একটি প্রতিনিধিদলও রয়েছে এ শোভাযাত্রায়। পাশাপাশি কবিতা পরিষদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও এ শোভাযাত্রায় অংশ নিয়েছে।

‎এরপরই আছে শোভাযাত্রার ৫টি মোটিফ। মোটিফগুলো হলো—নতুন ভোরের প্রতীক মোরগ, শক্তির প্রতীক হাতি, শান্তির দূত পায়রা, গ্রামীণ ঐতিহ্যের দোতারা এবং ঘোড়া। সেইসঙ্গে লক্ষ্মী পেঁচা ও টেপা পুতুলও থাকছে।

‎ঢাবির বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং শিক্ষার্থীদের অনেকেই এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পী রয়েছেন, যারা বাজাচ্ছেন জাতীয় সংগীত, এসো হে বৈশাখ ও দেশাত্মবোধক সংগীতের সুর।

‎চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হবে। এরপর সেখানে শুরু হবে বিভিন্ন ধরনের বাংলার লোকজ সংস্কৃতির গান ও নৃত্যসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা।

মন্তব্য (০)





image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

  • company_logo