• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সরকার জ্বালানি তেলে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও দেশে মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।

সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে পদক্ষেপ নিয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কারণ নেই। সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুদ ঠিক আছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তিনি জানান, সরকার জ্বালানির দাম বাড়ায়নি; বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ দিচ্ছে। এতে জুন পর্যন্ত ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।
আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ৯১টি বিল পাস করেছে। ১/১১–এর সময় প্রায় ২৫০টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, আর আওয়ামী লীগ সরকার ১২০টি আইন পাস করেছে। সব আইন বিল আকারে পাস করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে তিনি জানান, আগামী ২০ তারিখে তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই-বেল বন্ড উদ্বোধনসহ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তবে প্রধানমন্ত্রীর চূড়ান্ত সফরসূচি আগামী বুধবার সকালে জানানো হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এছাড়াও বিদেশে সবজি রপ্তানির উদ্দেশ্যে মহাস্থান ও মোকামতলাকে হাব ধরে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করছে। পাশাপাশি বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয় আইন সংশোধন করে জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ন্যায় সকল বিষয়ের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী কৃষি, প্রকৌশল ও চিকিৎসা অনুষদও চালু করা হবে।
 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo