• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষে ২ তরমুজ ব্যবসায়ী নিহত, আহত-৩০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে৷  সোমবার  সাড়ে ১০ টার দিকে  ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহতরা হচ্ছে উপজেলার পৌরসদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা(৩৭) এবং  একই গ্রামের শেখ নাসিরুদ্দিনের ছেলে শেখ আলমগীর(৪৫)। তারা দুজনই তরমুজ ব্যবসায়ী।

স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা  শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী  বাস মাদারীপুর যাওয়ার পথে  বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খদে পড়ে যায়। এ সময় গাড়ীতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা  নিহত  এবং পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মোল্লা নিহত হয়। এ ঘটনায়  ৩০ জন যাত্রী আহত হন। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর  ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান, শাহ্ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo