• সমগ্র বাংলা

কালীগঞ্জে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় “নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার অংশ হিসেবে একটি স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং এমএস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিমিটেড।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আল আমিন সরকার।

এমএস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিমিটেডের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্পের সমীক্ষা দলের নেতা মোহাম্মদ রকিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইএমইডির পরিচালক (উপসচিব) ফৌজিয়া রহমান ছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) এটিএম ফরহাদ চৌধুরী, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আহসান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ।

কর্মশালায় বক্তারা নগর পরিচালনা ব্যবস্থার আধুনিকায়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে স্থানীয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর তদারকির মাধ্যমে নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।

এতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের অর্ধশতাধিক উপকারভোগী অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo