• সমগ্র বাংলা

পার্বতীপুরে র‌্যাব ও উপজেলা প্রশাসনের অভিযানে ১২শত লিটার পেট্রোল জব্দ, জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরে যৌথ অভিযান চালিয়ে ১২শত লিটার পেট্রোল জব্দ করেছে র‍্যাব ১৩ এবং উপজেলা প্রশাসন। পরে মজুতদারকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আজ শনিবার ওই অভিযান চালানো হয়।

র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ শনিবার দুপুর থেকে বিকাল ৬টা পর্যন্ত র‍্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের  আভিযানিক দল এবং উপজেলা প্রশাসন যৌথভাবে পার্বতীপুরের  বাস টার্মিনাল এলাকায় ১২শত লিটার জ্বালানী তেল পেট্রোল জব্দ করেছে৷ জব্দকৃত পেট্রোলের দাম ১ লাখ ৩৯ হাজার ২শত টাকা।  অবৈধভাবে জ্বালানী তেল মজুতের ঘটনায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ ধারায় পাবর্তীপুরের হাজীপাড়া আশরাফুল ইসলামের ছেলে জ্বালানী মজুতদার ব্যবসায়ী রায়হানুল ইসলাম (২৭) কে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo