• সমগ্র বাংলা

মুক্তাগাছায় ২ এপিবিএনের অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অভিযানে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার বাসিন্দা মোছা. কাজলী আক্তারের (৩৮) মেয়ে জাহানারা আক্তার (১৩) (ছদ্মনাম) গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে নিখোঁজ হয়। এ ঘটনায় তিনি মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩২৫) করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।

পরবর্তীতে ৯৯৯ সেবা থেকে তাকে ২ এপিবিএনের সঙ্গে যোগাযোগ করানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ দায়েরের পরামর্শ দেয়। এর প্রেক্ষিতে গত ১০ এপ্রিল তিনি ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পাওয়ার পর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় ২ এপিবিএনের সাইবার ক্রাইম সেল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে।

পরে এসআই (নিরস্ত্র) মো. ওবাইদুর রহমানের নেতৃত্বে ২ এপিবিএন ও মুক্তাগাছা থানা পুলিশের যৌথ দল ১১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন তারাপুর সেনেরচর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

উদ্ধারকৃত শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে (জিডি নং-৪৮২, তারিখ-১১/০৪/২০২৬)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo