• সমগ্র বাংলা

লালমনিরহাটে জলবায়ু পরিবর্তনে সচেতনতামূলক ফ্লাশমব অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সবুজ,সমতাপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ক্লাইমেট অ্যাওয়ারনেস ফ্ল্যাশমব। শনিবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধ শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
VSO Bangladesh-এর সহযোগিতায়, ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন ও অদম্য যুব সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্ল্যাশমবের মাধ্যমে তরুণরা অভিনয়, নৃত্য ও সৃজনশীল পরিবেশনার পাশাপাশি রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
কর্মসূচিতে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিদান,সদস্য মোমেনা খাতুন সাথী,ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৌরভ সাহা,যুগ্ম সম্পাদক সজীব চক্রবর্তী এবং সদস্য স্মৃতি রানী মোদক।
ফ্ল্যাশমবটি পরিচালনা করেন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন।
এই আয়োজনের মাধ্যমে তরুণরা জলবায়ু সংকট মোকাবিলায় নীতি নির্ধারকদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানান এবং সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo