• সমগ্র বাংলা

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন ব্যস্ততম ‘চিটাগাং শপিং কমপ্লেক্স’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
‎
‎শনিবার (১১ এপ্রিল) সকালে মার্কেটের দোকানপাট খোলার আগেই এই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
‎
‎ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম আগুনের খবর পাওয়া যায়। এরপর আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী স্টেশনের পাঁচটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
‎
‎আগুন নিয়ন্ত্রণে এলেও মার্কেটের ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়া জমে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, শপিং কমপ্লেক্সের ভেতরে এখনো ঘন ধোঁয়া বিদ্যমান। ফলে আগুনের তীব্রতা কমলেও ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
‎
‎চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন
‎তিনি আরও জানান, “আমাদের ফায়ার ফাইটাররা বর্তমানে ধোঁয়ার ভেতরে তল্লাশি চালাচ্ছে। মার্কেটের প্রতিটি ফ্লোরে খোঁজ নেওয়া হচ্ছে। ধোঁয়া পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ভেতরে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ফুটে উঠবে না।”
‎
‎কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে ফায়ার সার্ভিস এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
‎
‎শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা জানান, সকালে হঠাৎ ধোঁয়া দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। ঈদের মৌসুম হওয়ায় মার্কেটে প্রচুর নতুন কাপড় ও মূল্যবান পণ্য মজুত ছিল। আগুনে ঠিক কতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ভেতরে জমে থাকা ধোঁয়া বের করতে ‘স্মোক ইজেক্টর’ ব্যবহার করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo