• সমগ্র বাংলা

উলিপুরে সিএনজিতে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা, পুলিশের জালে ধরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সিএনজিতে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টাকালে ২৭ কেজি ৫'শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
‎
‎পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে পুলিশ। এসময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোষ্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক দ্রুত গতিতে সিএনজি উল্টো দিকে ঘুরিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে চেকপোষ্টে ডিউটিরত পুলিশ সদস্যরা দূর্ঘটনা কবলিত সিএনজির দিকে যাওয়ার সময় সিএনজি চালকসহ তিনজন ব্যক্তি সিএনজি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলের আশেপাশের লোকজনের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশী করে চারটি প্লস্টিকের ব্যাগে রক্ষিত প্লাস্টিক টেপ ও রশি দ্বারা প্যাচানো সাতটি পোটলায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo