• সমগ্র বাংলা

নওগাঁয় পথ বইমেলা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সাহিত্য পরিষদ মুক্তির মোড়ে জেলা পরিষদ কেন্দ্রীয় পার্কের সামনে  এই বইমেলার আয়োজন করে। 

নওগাঁ জেলার লেখকদের লেখা বই নিয়ে "নওগাঁ'র লেখক, নওগাঁ'র বই" শিরোনামে পথ বইমেলার উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট কবি আতাউল হক সিদ্দিকী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নওশাদ হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল   ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  আবৃত্তি পরিষদ নওগাঁ'র সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং নওগাঁ  সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। 

এ মেলায় স্থানীয় লেখকদের মধ্যে নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন, ফরিদুল করিম তরফদার, রবিউল মাহমুদ, হারানু পথিক, হাবিব রতন, রোকেয়া শাকিলা এবং রিম মোরশেদ উপস্থিত ছিলেন। পথ বইমেলায় প্রায় ৭০ জন লেখকের  ৩ শতাধিক বই প্রদর্শিত হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo