• সমগ্র বাংলা

চাটমোহরে মাদকাসক্ত নয়নের বিরুদ্ধে মামলা; জেলহাজতে প্রেরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলা ভিডিও করা নিয়ে স্থানীয় বিএনপি নেতার ছেলে মাদকাসক্ত নয়ন শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্কুল মাঠে শিক্ষকদের ও শিক্ষার্থীদের মারপিটের চেষ্টা করে হামলা চালায়। এলাকাবাসী প্রতিহত করতে আসলে ইট পাটকেল ছুড়ে তাদেরও আহত করে। এতে প্রায় ৩০ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। 

ঘটনার পরপর চাটমোহর থানা পুলিশ এলাকাবাসী ও শিক্ষার্থীদের চাপে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত নয়নকে আটক করে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় চাটমোহর থানায় নিয়ে আসে। পরে বিদ্যালয়টির শিক্ষক বাদী হয়ে একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাদকাসক্ত নয়নকে ওই মামলায় আটক দেখিয়ে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়নের বিরুদ্ধে মামলা হলে নয়নকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo