• সমগ্র বাংলা

বাজার থেকে ভৈজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভৈজ্যতেল উধাও করে দেওয়ার প্রতিবাদে এবং দোষী ব্যবসায়ীদের শাস্তির দাবিতে কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে বুধবার (৮ এপ্রিল)  বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা জেলার সভাপতি এবিএম ফজলুর রহমান।

ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামালের সঞ্চালনায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেন, সাংবাদিক সুশান্ত কুমার সরকার, মাসুদ রানা, শিশির ইসলাম, ফজলুল করিম, মানিক রানা, সুলভ খান, তাজুল ইসলাম, রাতুল ইসলাম সুমন, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, আব্দুল মালেক মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট করে। বেশি মুনাফা লাভের আশায় একটি ব্যবসায়ী সিন্ডিকেট কাজ করছে। সরকারের এই সিন্ডিকেট কে চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভেঙে দিতে না পারলে সাধারণ কেতারা ন্যায্য মূল্য তাদের পণ্য কিনতে পারবে না। এটি ভোক্তাদের সাথে প্রতারণা শামিল বটে। তারা দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং এর পাশাপাশি বাজার তদারকি করার আহ্বান জানান। মানববন্ধনে পাবনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo