• সমগ্র বাংলা

চাটমোহরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে সামনে এ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় বিতরণের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

চলতি খরিপ ১ মৌসুমে চাটমোহর উপজেলায় রোপা আউশ, মুগ, তিল ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সর্বমোট ৩ হাজার দুই শত জন কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

এসময় উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লি উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল উপস্হিত ছিলেন ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের সহযোগিতা হিসাবে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হচ্ছে। আমরা আশা করছি উপকরণ পেয়ে কৃষকেরা তা মাঠে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo