• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় ইজিবাইকে অবৈধভাবে পেট্রল পরিবহন, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ইজিবাইকে করে অবৈধভাবে ড্রামভর্তি পেট্রল সংগ্রহের দায়ে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল)  উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডিত জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মো. দবির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাবলুর রহমান খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সালথা থানা। অভিযানকালে একটি ইজিবাইক থেকে ১৯৩ লিটার পেট্রল উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুবায়ের উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে এই জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।

নিরাপত্তা ঝুঁকি তৈরি ও অবৈধভাবে জ্বালানি সংগ্রহের দায়ে ভ্রাম্যমাণ আদালত জুবায়েরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা পেট্রল স্থানীয় 'মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে' বিক্রি করে দেওয়া হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো দবির  উদ্দিন জানান, "জনস্বার্থ রক্ষায় এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কোনো প্রকার অনিয়মের তথ্য থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ রইল।"

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo