• সমগ্র বাংলা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৯)নামে এক বাংলাদেশী নিহত হয়েছে । আহত হয়েছে আরো দুইজন।তবে আহতদের নাম ঠিকানা পাওয়া য়ায়নি। বুধবার গভীর রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে বিজিবি জানায় । নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে আলী হোসেন সহ সাত থেকে আটজনের একটি দল ভারতীয় অভ্যন্তরে প্রবেশের  চেষ্টা করে। এসময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যান আলী হোসেন।পরে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। নিহতের লাশ ভারতীয় হাসপাতালে রয়েছে। এবিষয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং এর চেষ্টা চলছে বলে ৬১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo