• সমগ্র বাংলা

টেকনাফে ৬৪ বিজিবি"র একাধিক অভিযান: দুই লাখ ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে  তিনটি সফল অভিযানে বিভিন্ন স্থান হতে দুই লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। গত ৬ এপ্রিল সোমবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৬ কোটি ৯০ লক্ষ টাকা। 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 

গত ০৬ এপ্রিল  উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)  অভিযানের মধ্যে টেকনাফ উপজেলার জীম্বংখালী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা ও ১টি দেশীয় দা , হোয়াইক্যং বিওপি’র টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিশ হাজার পিস ইয়াবা এবং হ্নীলা বিওপি’র  টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষ পিস ইয়াবাসহ তিনটি পৃথক অভিযানে সর্বমোট  দুই  লক্ষ ত্রিশ  হাজার পিস ইয়াবা উদ্ধার করা  হয়। যার মূল্য 

দুই  কোটি নব্বই  লক্ষ টাকা।এছাড়াও ৬৪ বিজিবি মাদকদ্রব্য ব্যতীত বিগত এক  মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকা হতে তিন হাজার নয় শত কেজি সারসহ ৬ জন আসামীকে গ্রেফতার করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo