• সমগ্র বাংলা

‎আদালতে জামিনে মুক্তি পেলেন সেই জামায়াত কর্মী সাওদা সুমি ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে আটক ভোলা জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমি আদালতে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।

‎সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। এর আগে, রোববার রাতে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে সোমবার তাকে ভোলার আদালতে পাঠায় পুলিশ।
‎
‎জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ওই নারীকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট ফেসবুকে করায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। তবে ওই নারী জামায়াতের কর্মী কিনা সেটি আটকের সময় জানা যায়নি বলেও জানান তিনি।

‎এদিকে, জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া সাওদা সুমিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার একটি তিন বছরের বাক্‌প্রতিবন্ধী সন্তান রয়েছে। সে শিশুটিকে মা ছাড়া কেউ লালন-পালন করতে পারে না।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo