ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি গ্যাস কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া মূলগাঁও এলাকায় অবস্থিত বিএম এনার্জি বিডি লিমিটেডের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত পাইকারি মূল্য থাকার পরও কারখানাটি বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এ অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়।
অভিযান প্রসঙ্গে গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব দে আকাশ বলেন, এটি একটি ফলোআপ মোবাইল কোর্ট অভিযান। এর আগে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে একাধিক অভিযান চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এদিন স্যাটেলাইট গ্যাস প্লান্টে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে-গ্রাহকদের চালানে সরকারি নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও বাস্তবে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমন অভিযোগ শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মেজর অর্ণব দে আকাশ বলেন, বড় বড় শিল্পপ্রতিষ্ঠান দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তবে তাদের উচিত কোনো ধরনের সিন্ডিকেট বা অনৈতিক চক্র থেকে বেরিয়ে এসে আইন মেনে ব্যবসা পরিচালনা করা।
সাধারণ ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বিআরসি নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অতিরিক্ত দাম দাবি করা হলে তা মেনে না নিয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
বগুড়া প্রতিনিধি : বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে বেহা...
বগুড়া প্রতিনিধি : আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ সদর আসনের উপ-ন...
কক্সবাজার প্রতিনিধি : দীর্ঘ এক বছর ধরে পণ্য আমদানি-রপ্...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন ...

মন্তব্য (০)