• সমগ্র বাংলা

নড়াইলে পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে জখম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় পারবারিক বিরোধের জেরে তারা বেগম(৪৫) নামে এক নারী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। মারাত্মক আহত তারা বেগম নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রবিবার (৫ এপ্রিল)বিকালে তুলারামপুর ইউনিয়নের  চাচড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত (৫ মার্চ) নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের  গফফার সরদার, নওশের সরদার,মোছা:রাবেয়া বেগম, ও মো. সোহান সরদার জোটবদ্ধ হয়ে তারা বেগমের বাড়িতে আসেন৷ তারা সম্পর্কে কেউ ভাসুর, কেউ দেবর ও ননদ হয়।  তাদের বাড়িতে এসে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা বেগমকে  গালিগালাজ করেন।তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে কিল,ঘুষি,চড় - থাপ্পড় ও লাথি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার পুত্র বধু ও মেয়েকে মারধর করে।তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রান নাশের হুমকি দিয়ে চলে যান।এবং যাওয়ার সময় গোয়াল ঘর থেকে তাদের গাভিন গরু নিয়ে চলে যান অভিযুক্তরা। এই ঘটনার তারা বেগম নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর জের ধরে দুই পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল।বাড়ির সীমানায় ১০ শতকের মত জমিতে তারা বেগম দের যেতে নিষেধ করেন প্রতিপক্ষরা।  জমির সীমানায় গেলে কুপিয়ে জখম করার হুমকি দেন তারা।পরবর্তীতে স্থানীয় ভাবে শালিশ মিমাংসার আশ্বাস দেন স্থানীয়রা। এরমধ্যেই  রবিবার বিকালে তারা বেগমকে  পুনরায় মারধর করেন অভিযুক্তরা। বর্তমানে তারা বেগম নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তারা বেগমের ছেলে দেওয়ান সরদার বলেন, আমার স্ত্রী মিমকে বিভিন্ন ভাবে ইভটিজিং করেন গফফারের ছেলে সোহান সরদার। আমি এর প্রতিবাদ করতে গেলে আমার মাকে তারা মারধর করেছে।ঈদের আগে মারধরের ঘটনায় সদর থানার একটি অভিযোগ করেছি। আজ আবার ও তারা আমার মাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করি।

অভিযুক্ত গফফার সরদারের মোবাইল একাধিক বার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।যার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo