• সমগ্র বাংলা

নবাবগঞ্জে ডাকাতের হামলায় আহত ৪, লক্ষাধিক টাকা লুট

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

 

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল রাতে দুইটি বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতের হামলায় একই পরিবারের ৩জনসহ একজন স্কুল ছাত্রী আহত হয়েছে। একই রাতে আরেকটি বাড়ীতে চুরির ঘটনায় একটি মোটর সাইকেলসহ কাসার হাড়িপাতিল বাসন কোষন চুরির ঘটনা ঘটেছে। 

জানা গেছে, গতকাল শনিবার দিনগত মধ্যরাত ২ টার দিকে মালভবানীপুর গ্রামে মেহেদী হাসানের বাড়ীতে ডাকাতদল হানা দেয়। এসময় স্বর্নালংক্রসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় তারা। এসময় ডাকাতদলের হামলায় গৃহকর্তা মেহেদী হাসান, তার মা রোজিবা বেগম এবং স্ত্রী মেঘলা বানুকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ডাকাত দল। এর ঘন্টা দুয়েক পরে কাজীপাড়া গ্রামে শাহজাহানের বাড়ীতে ডাকাত দল হানা দেয়। মালামাল লুট করার সময় গৃহকর্তার ৭ বছর বয়সি ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদাকে পিটিয়ে মাথা রক্তাক্ত জখম করে ডাকাত দল। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও একই রাতে নারায়নপুর সাহাপাড়ায় রতিন চন্দ্র রায়ের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে৷ কার একটি ডিস্কোভার মোটর সাইকেলসহ কাসার তৈরি তৈজসপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে সটকে পড়ে চোরেরা।

নবাবগঞ্জ থানার ইনচার্জ মিন্টু দে জানান, ঘটনাস্হল পরিদর্শনসহ জড়িত অপরাধিদের চিহ্নিত করার চেষ্টা করছেন তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo