• লিড নিউজ
  • সমগ্র বাংলা

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: মা‌নিকগ‌ঞ্জে বিমানমন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শেষ করবেন। 

তিনি শনিবার (৪ এ‌প্রিল) দুপু‌রে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ধলেশ্বরী নদীর রাজৈয় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নদীর তীরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, আগামী স্লটে ফ্যামিলি কার্ড এর মানিকগঞ্জ জেলায় কাজ শুরু হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আর এ ব্রীজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া দৌলতপুর উপজেলার অর্থনৈতিকসহ যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হবে। এ নদীর অন্য স্থানে সেতুর প্রয়োজনীয়তা রয়েছে পর্যায়ক্রমে সেখানে ও সেতু তৈরি করা হবে।  

আর দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্বীয়দের জন্য কোন তদবির করবেন না। যারা ভাল কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর ও সুন্দর মত শেষ হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিপিএম সেবা, মানিকগঞ্জ এলজিডির নির্বাহী প্রকৌশলী এস. এম. লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ক্দ্দুুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা এবং সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য এ সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জ বাস্তাবায়ন করছেন।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এর আগে উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন। এ সভায় তিনি বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধান মন্ত্রীর সাথে আমার গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। তাহলে আপনারা কেন সময়মত অফিসে আসতে পারবেন না। সাটুরিয়াকে কিভাবে দীর্ঘ, স্বল্প মেয়াদি কাজ করে উন্নয়ন করা যায়, তা লিখিত আকারে পাঠাবেন। এ সময় তিনি মহিলা, যুব, কৃষি বিভাগের সমস্যা নিয়ে দপ্তর প্রধানদের বক্তব্য শুনেন। 

সভা শেষে সম্প্রতি উপজেলার দরগ্রামে আগুনে পুড়া ১৩ জন ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করেন। তাছাড়া বরাইদে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক ইমামকেও নগদ অর্থ প্রধান করেন। পরে বিকালে তিনি দরগ্রাম নিজ বাসভবনে সাটুরিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক মত বিনিময় সভায় অংশ  গ্রহণ করেন।

 

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo