• সমগ্র বাংলা

ঢাকা থেকে নিখোঁজ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তারেক আজিজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকা গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজ-এর মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে গত ২ এপ্রিল, বৃহস্পতিবার।

এ ঘটনায় ৩ এপ্রিল ভুক্তভোগী পরিবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে।

নিখোঁজ তারেক আজিজ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন। তারেক আনন্দমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।


তারেকের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার জানান, ঘটনার দিন ২ এপ্রিল সকালে খাবার শেষে আনুমানিক বেলা ১১টার দিকে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক। তিনি ঢাকার তেজগাঁও থানা এলাকায় অবস্থিত বসুন্ধরা শপিং মলে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।


তিনি আরও বলেন, রাত যত বাড়ছিল আমাদের উদ্বেগ ততই বাড়ছিল। আমরা ঢাকাসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাইনি। আমাদের বাবা-মা ও পরিবারের সবাই চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি, যেন তারা দ্রুত তাকে খুঁজে বের করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেন।


এ বিষয়ে তেজগাঁও থানা-এর উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ তারেক আজিজের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo