• সমগ্র বাংলা

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ পাচারকারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে ৪ জন বাংলাদেশী ও ৮ জন রোহিঙ্গা। ৪ এপ্রিল  শনিবার সকাল ৬ টায়  চট্টগ্রামের পতেঙ্গা  বহিনোঙ্গর এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল  শনিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড পতেঙ্গা  আউটপোস্ট সদস্যরা  চট্টগ্রামের পতেঙ্গা  বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬ টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ শত ৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ  ১২ পাচারকারীকে আটক করা হয়। এরা হচ্ছে চট্টগ্রাম বাকলিয়ার চর চাকতাই এর মো ফজলু করিম"র ছেলে আব্দুল মান্নান, কক্সবাজারের রামু হিমছড়ির মোহাম্মদ ইসলাম"র ছেলে সাকিব, টেকনাফ শাহপরীর দ্বীপের রাহমতুল্লাহর ছেলে মো সাকের,উখিয়া থ্যাইংখালীর হাসিমের ছেলে সৈয়দ আলম,

কক্সবাজারের উখিয়া জামতলি১৫ নম্বর  রোহিঙ্গা ক্যাম্পের আবু তালেকের ছেলে আবু তাহের, আব্দুল বাহবুব"র ছেলে সৈয়দ হোসেন, 

আব্দুর জাব্বারের ছেলে এনামুল হাসান,আনু মিয়ার ছেলে হামিদুল হক, ফখরউদ্দিনের ছেলে

মো: সাকের, দিল মোহাম্মদের ছেলে মো: আয়াস, কালুমিয়ার ছেলে মোহাম্মদ ফারুক ও আনসুল হোসেনের ছেলে পরান।

জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এক ব্রিফিং এ বিসিজিএস তাজউদ্দিন এর ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা (ইঞ্জিনিয়ার অফিসার)  লেঃ কমান্ডার সাব্বির মাহমুদ, (ই), বিএন জানান, এই বোটকে ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিলো । কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণে মানবপাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo