• সমগ্র বাংলা

নবাবগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন খন্দকার আশফাক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:রাস্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন কাজে নিজেই ঝাড়ু হাতে নেমে পড়লেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শনিবার সকাল ১০ টায় তিনি এ কর্মসূচীর উদ্বোধন করেন।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক পরিচ্ছন্ন সরঞ্জাম নিয়ে নবাবগঞ্জ চৌরাস্তা কায়কোবাদ চত্বরে পাশে জমে থাকা ময়লা আবর্জনা ঝাড়ু দেন। এরপর তিনি নিজেই কোদাল হাতে নিয়ে ময়লাগুলো একটি ঝুড়িতে তুলে দেন। এরপর জেলা পরিষদ মার্কেটের সামনে ময়লা আর্বজনা না ফেলে নির্দিষ্ট স্থানে এসব রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।

এর তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় গিয়ে আবর্জনা পরিস্কার করেন। এসময় তিনি হাসপাতালের প্রথম ও দ্বিতীয় তলায় ভর্তি নারী পুরুষ ও শিশু রোগীর খোঁজ খবর নেন। পরে তিনি ওই হাসপাতালের অপারেশন কক্ষ ঘুরে দেখেন। কক্ষের ভেতরে ঢুকতেই তিনি দেখেন দেয়ালের আস্তর খুলে পড়ছে। এসময় তিনি হাত দিয়ে স্পর্শ করতেই দেয়াল থেকে আস্তরের বড় একটি অংশ খুলে যায়। পরে তিনি উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তাকে ডেকে দ্রুত সংস্কার করার নির্দেশ দেন। হাসপাতাল পরিদর্শন শেষে এমপি আশফাক সংবাদকর্মীদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার আমলে স্বাস্থ্য সেবায় কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। সাধারণ মানুষের চিকিৎসা সেবায় সব ধরনের ব্যবস্থা থাকার পরেও কেন রোগীরা ভঞ্চিত হবে। তিনি সকল চিকিৎসক ও সেবিকাদের ভর্তি ও বর্হিবিভাগের সকল রোগীদের মান সম্মত চিকিৎসা দেয়ার অনুরোধ করেন।

এসময় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার শামসুল আলম খান, ডা. হরগোবিন্দ সরকার, নবাবগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ, এম হাসান লিটু, সাবেক ভিপি এম আর আকবর, যুবদল নেতা মোজাহিদ খান, ছাত্রদলের উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী, নারী নেত্রী ইয়াসমিন আক্তার, শাহীনুর আলম বিলকিস চৌধুরী প্রমুখ।

 

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo