• সমগ্র বাংলা

বিয়ের অনুষ্ঠানে প্লেটে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে হত্যা, আসামি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গোলজার রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

গ্রেপ্তারকৃত  আসামী গোলজার রহমান গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (টেংগামারা) এলাকার মুত আব্দুল সামাদের ছেলে। তিনি মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।

বৃহস্পতিবার র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২২ জুন দিবাগত মধ্য রাতে বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে গ্রেপ্তার গোলজার রহমান ও তার সহযোগীদের প্লেটে মাংস কম হওয়ায় মামলার আসামী মনোয়ারা বেগম ভিকটিম ছায়দার আলীর (৫০) মুখে মাংস-ভাতসহ প্লেট ছুড়ে মারে। এঘটনার প্রতিবাদ করতে গেলে ১৫ থেকে ২০ জন আসামি রান্না করার লাকরি, লাঠি, লোহার রড দিয়ে ছায়দার আলী মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। পরে আহত ছায়দার আলীকে চিকিৎসার জন্য প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৩ জুন বিকাল সাড়ে ৩টার দিকে মারা যান তিনি। পরে নিহত ছায়দার আলীর ছেলে বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাত সোয়া ৯ টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অভিযান পরিচালনা করে আসামি গোলজার রহমানকে গ্রেপ্তার করা হয়।বর্তমানে আসামিকে আইনানুগ কার্যক্রমের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo