• সমগ্র বাংলা

নড়াইলে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : আগামী চৈত্র সংক্রান্তি-১৪৩২ এবং বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ ও উদযাপন উপলক্ষে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০২ এপ্রিল সকাল সাড়ে ১০টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালাম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী। এছাড়াও সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন চৈত্র সংক্রান্তি এবং বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আনন্দঘন ও বর্ণিল পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথ মর্যাদায় তুলে ধরতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উৎসবের প্রতিটি আয়োজন যেন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী উৎসবকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেন। সভায় উপস্থিত সকলে মিলে এবারের নববর্ষ উদযাপনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo