• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে অবৈধ ব্যাটারী কারখানায় অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের কাজহরদী শ্রীরামপুর এলাকায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে গড়ে তোলা দুটি ব্যাটারি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ কারখানা দুটি গুড়িয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এসময় ব্যাটারী তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে। ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মালিক পক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাহজরদী এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দুটি কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। উৎপাদনে ব্যবহৃত সীশাসহ এসিড মিশ্রিত পানি পাশ্ববর্তী নদ ও খালে ফেলে পরিবেশ দূষন করেছে। এছাড়াও ক্ষতিকারন রাসায়নিক দ্রব্যের প্রভাবে ওই এলাকার মানুষ চর্ম রোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়গুলো তুলে ধরে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই ব্যটারি কারখানা দুটি গুড়িয়ে দেয়। 

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি প্রভাবশালী মহল কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। ফলে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় মালিক পক্ষের কাউকে কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যাটারী উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধভাবে ব্যাটারী উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, অবৈধভাবে ব্যাটারী উৎপাদনের দায়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo