• সমগ্র বাংলা

পাবনায় ব্যতিক্রমধর্মী আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক ব্যতিক্রমধর্মী আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারী ইচ্ছুক সকল কে মুক্তভাবে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এমন সভা অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং উপজেলা হলরুম ছিল পরিপূর্ণ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, মাদক প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন জনদুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা খোলামেলা ভাবে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। সভায় উত্থাপিত বক্তব্য মনোযোগ সহকারে শোনেন সভার সভাপতি জনাব মিজানুর রহমান। সহকারীদের পাশাপাশি তিনি নিজেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখেন এবং সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন এবং উপজেলার মানুষের সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছেন। তিনি বলেন, “আমি ২৪ ঘণ্টা জনসেবার জন্য প্রস্তুত রয়েছি। উপজেলার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাকে তাৎক্ষণিকভাবে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও উন্নত ভাঙ্গুড়া গড়ে তোলা অবশ্যই সম্ভব। সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ক্যাপশোন: ভাঙ্গুড়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও জনাব মিজানুর রহমান।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo