• সমগ্র বাংলা

জ্বালানি তদারকিতে ফেনীর ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধে ফেনী জেলার সব উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হকের স্বাক্ষরিত আদেশে বলা হয়, জেলার প্রতিটি ফিলিং স্টেশনের তেল মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ফেনী সদর উপজেলার স্টার লাইন ফিলিং স্টেশন (লালপোল)-এ উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, মহিপাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, নজির আহমদ ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ হেলাল উদ্দিন, সান্ধানী ফিলিং স্টেশনে উপ-সহকারী প্রকৌশলী (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) মোঃ আজাদ এবং মুহুরী ফিলিং স্টেশনে উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর) মোঃ ফাহাদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ফরিদা বখতিয়ার ফিলিং স্টেশনে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হানিফ, আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনে উপসহকারী কৃষি কর্মকর্তা শিপন চৌধুরী, আব্দুল খালেক ফিলিং স্টেশনে সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আতিকুর রহমান ভূঁইয়া, প্রগতি ফিলিং স্টেশনে সদর উপজেলা আইসিটি অফিসার মোঃ রাশেদুল আলম, মা মনি ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নাজমুন নাহার এবং এম এম ফিলিং স্টেশনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই উপজেলার ফতেপুরের স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা শিক্ষা অফিসার খালেদা পারভীন, এস রহমান ফিলিং স্টেশনে সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, তেমুহনীর স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া, স্টার লাইন ফিলিং স্টেশন টার্মিনালে সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আলম এবং জেনিথ ফিলিং স্টেশনে সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক শুভকে ট্যাগ অফিসার করা হয়েছে।

ফুলগাজী উপজেলার আলম ট্রেডার্সে ফুলগাজী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিহির কান্তি দেবনাথ এবং ভাই ভাই ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আরমান দায়িত্ব পালন করবেন।

ছাগলনাইয়া উপজেলার ইকবাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোশাররফ হোসেন, সুলতানা ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এবং মজুমদার ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান মজুমদার, এইচ রহমান ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ভাস্কর মজুমদার, সেবা ফিলিং স্টেশনে উপজেলা সমবায় অফিসার নুরুল মোস্তফা, ইব্রাহিম ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আইনুল হোসাইন জিলানী এবং সততা ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ তাফাজ্জল হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোনাগাজী উপজেলার মোশাররফ ফিলিং স্টেশনে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হুদা এবং ডাকবাংলা ফিলিং স্টেশনে উপজেলা আইসিটি অফিসার মুহাম্মদ আবদুল্লাহকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ট্যাগ অফিসারদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে ফিলিং স্টেশনের দৈনিক মজুদ রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিক/ডিপরডের মাধ্যমে সরবরাহকৃত তেল বুঝে নেওয়া,মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করতে বলা হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo