• সমগ্র বাংলা

ফরিদপুরে ২৮ হাজার লিটার তেল লুকিয়ে জরিমানা গুণলো পাম্প কর্তৃপক্ষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টির অভিযোগে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরতলীর কানাইপুর এলাকায় পরিচালিত এই অভিযানে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে রাখা একটি পাম্পে প্রায় ২৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়।

ফরিদপুর-খুলনা মহাসড়ক সংলগ্ন হোসেন ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্পটি বন্ধ করে ‘পেট্রোল নেই’ লিখে রাখা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। পাম্পটিতে তখন মজুদ ছিল ৭,০০০ লিটার পেট্রোল, ৬,৫০০ লিটার অকটেন, ১৪,৫০০ লিটার ডিজেল। 

পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়ায় এবং মিথ্যা তথ্য প্রচার করায় পাম্পের ম্যানেজার সাবির চৌধুরীকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে পাম্পটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

তারপরে পাশের রয়েল ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়। সেখানে কেবল ডিজেল বিক্রি করা হচ্ছিল এবং পেট্রোল-অকটেন সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

 তল্লাশিতে দেখা যায়, পাম্পটিতে ৩,৫০০ লিটার পেট্রোল এবং ৩,৪০০ লিটার অকটেন মজুদ রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির অজুহাতে ক্ষমা প্রার্থনা করায় এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করায় এই পাম্পটিকে কোনো আর্থিক দণ্ড দেওয়া হয়নি।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদদারির সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে এবং বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo