ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিন জনসহ নিহত পাঁচজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাড়িতে আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। একই পরিবারের একাধিক সদস্যসহ পাঁচজনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।
জানা গেছে, নিহতরা সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন। ঈদের ছুটি শেষে ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। পথিমধ্যে বহনকারী বাসটির তেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তারা সড়কের পাশে নেমে পড়েন। পরে অসতর্কভাবে রেললাইনের ওপর বসে কথা বলার সময় হঠাৎ দ্রুতগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে পড়লে সরে যাওয়ার আগেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...
লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

মন্তব্য (০)