ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান(১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মমিনুর বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
শনিবার সকাল দশটার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ীর পাশের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ক্ষেতে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে যায়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্দের পর মৃত্যুর কারণ জানা যাবে।
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

মন্তব্য (০)