• সমগ্র বাংলা

জামালপুরে চোর সন্দেহ ছেলেকে না পেয়ে বাবা-মাকে নির্যাতনে আত্মহত্যা, দুইজন গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে না পেয়ে তার বাবা-মাকে তুলে এনে সালিসে মারধরের পর অপমান ও নির্যাতন সইতে না পেরে জোসনা বেগম নামের এক মধবয়সী গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

এরআগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোসনা বেগম ওই এলাকার সুরুজ্জামানের স্ত্রী।

গ্রেফতাররা হলেন- একই এলাকার আজিজুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া মুক্তা (২৮) ও সেই ওয়ার্ডের ইউপি সদস্য নায়েব আলীর ছেলে মো: হৃদয় (১৯)।

পুলিশ জানায়, গত বুধবার রাত ২ টার দিকে পূর্ব কুটামনি খলিলহাটা গ্রামে পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে চুরির চেষ্টা হয়। রাত ৩টার দিকে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নায়েব আলীরকে সাথে নিয়ে দুই নায়েব আলীর নেতৃত্বে সুরুজ আলীর ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে গিয়ে না পেয়ে বাবা সুরুজ আলী ও মা জোসনা বেগমকে ধরে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি তোতা মিয়া ও সোহেল রানাকে ডেকে এনে। রাত থেকে পরদিন সকাল পর্যন্ত সালিসিতে তাদেরসহ এই তিন পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।

এই অপবাদ ও নির্যাতন সইতে না পেরে শালিসের মধ্যেই বাড়ি ফিরে জোসনা বানু আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহত নারীর ছেলে থানায় মামলা রজু হলে দুইজনকে গ্রেফতার করা হয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, গতকাল ঘটনা জানার পর পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহত নারীর ছেলে সজিব বাদি হয়েছে ১০ জনের নামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতাকে অভিযান চলছে।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo