• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত, মালিককে তলব

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাট থেকে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহণের বাসটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে বাসটির মালিককে তলব করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘সড়ক পরিবহণ আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে সাময়িক স্থগিত করা হয়েছে। কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।’

একই সঙ্গে বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ মূল নথিপত্র তলব করেছে বিআরটিএ।

চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। সেই প্রতিবেদনে জানানো হয়, ২৫ মার্চ বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo