• সমগ্র বাংলা

গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবেগে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্থানীয় সূতি ভি. এম. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপি সভাপতি খালেদ হাসান উথান, গোপালপুর থানা তদন্ত ইনচার্জ সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, সুধী সমাজ, শিক্ষক-অশিক্ষক ও অসংখ্য শিক্ষার্থী।

দিনব্যাপী এসব আয়োজনে গোপালপুরে সৃষ্টি হয় এক অনন্দময় দেশপ্রেমের পরিবেশ, যেখানে সবাই মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo