• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে অ‌গ্নিকা‌ন্ডে ১৫ দোকান ভস্মীভূত, ৩ কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে লাগা ওই আগুনে বাজারের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে এই উপ‌জেলার দড়গ্রাম বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

​স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বাজারের পাহারাদার ও স্থানীয়রা আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

​অগ্নিকাণ্ডে কাপড়, ওষুধ, কসমেটিকস, মুদি মাল, স্বর্ণের দোকান, চায়ের দোকান এবং ইলেকট্রনিক্সের দোকানসহ মোট ১৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হ‌য়ে‌ছে। 

ক্ষ‌তিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, দোকানে থাকা নগদ টাকা এবং বিপুল পরিমাণ মালামাল বের করার কোনো সুযোগ পাননি তারা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সাটুরিয়া ​ফায়ার সার্ভিসের টিম লিডার সহিদুর রহমান বলেন, আমরা রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে পানির উৎসের অভাব থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, রঞ্জিত বসাকের কাপড়ের দোকান ও জামান মেডিসিন কর্নারসহ মোট ১৫টি দোকান পুড়ে গেছে এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ওই সময় বিদ্যুত ছিলো না। সুকুমার বসাকের কাপড়ের দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা যাবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে।

মন্তব্য (০)





image

দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছে রাণীনগরের গোলচত্বর

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের জনগুরুত্বপূর্ণ একটি স্থান ...

image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে উদযাপিত হলো মহান...

নওগাঁ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ...

image

বরগুনায় ভুয়া সনদে পিপি এডভোকেট নুরুল আমিন, আইনজীবীর কর্মক...

বরগুনা প্রতিনিধি : বরগুনায় এডভোকেট নুরুল আমিনের বেপরোয়া আচরণ...

image

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

নিউজ ডেস্ক : কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছ...

image

ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের ম...

  • company_logo