ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের চাকলা ঘাট এলাকায় তাস খেলে জুয়া খেলার সময় ১০ জন জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও দুই বান্ডিল তাস জব্দ করা হয়।
আটকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩০), হরিপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে মইন উদ্দিন (৪৫), বক্তারপুর গ্রামের জরিফের ছেলে জয়নাল (৪৭), দিঘা গ্রামের কপ্তুলের ছেলে রহিম (৪০), শ্যামপুর গ্রামের সফিরের ছেলে মাসুদ রানা (৪২), বক্তারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোফাজ্জল (৪৪), চাকলা গ্রামের সামসুলের ছেলে মাসুদ (৪০), হরিপুর গ্রামের আলমগীরের ছেলে আবু হাসান (৩৪), বক্তারপুর গ্রামের আফতাবের ছেলে শফিকুল (৩৪) এবং শ্যামপুর গ্রামের মোজাহেরের ছেলে খালিদ হাসান ওরফে রাজু (৪০)। তারা সবাই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মার্চ রাতে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল জানতে পারে, নওগাঁ সদর মডেল থানাধীন চাকলা বাজারের দক্ষিণ পাশে ছোট যমুনা নদীর তীরে চাকলা ঘাট এলাকায় কিছু ব্যক্তি টাকা বাজি ধরে তাস খেলে জুয়া খেলছে। পরে রাত আনুমানিক ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই ১০ জনকে হাতেনাতে আটক করে। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা এবং দুই বান্ডিল খেলার তাস জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

মন্তব্য (০)